Friday, July 24, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা এফএসআইবিএল’র সঙ্গে শিফট ফিন্যান্সিয়াল সার্ভিসেসের চুক্তি

এফএসআইবিএল’র সঙ্গে শিফট ফিন্যান্সিয়াল সার্ভিসেসের চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি : প্রবাসীদের অর্থ অতি সহজে এবং দ্রুততম সময়ে পাঠানোর জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল) ও শিফট ফিন্যান্সিয়াল সার্ভিসেসের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে শিফট ফিন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান কার্যালয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও শিফট ফিন্যান্সিয়ালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহান্নাদ ফৌজি মাহরাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এখন থেকে প্রবাসীরা শিফট ফিন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটে অতি সহজেই প্রিয়জনের কাছে রেমিট্যান্স পাঠাতে পারবেন। যা নগদ উত্তোলন এবং ব্যাংক হিসাবে সরাসরি জমাদান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

পূর্ববর্তী নিবন্ধকলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধঅনুষ্ঠিত হলো ১১ তম কমিউনিকেশন সামিট