Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : রূপালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ও আর নিজাম রোডের রূপালী ব্যাংক টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় তিনি শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারই জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘ভিশন বা রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর দায়িত্ব গ্রহণের পর ঘোষিত ১০০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সবাইকে জোরালো আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই কর্মসূচি বাস্তবায়ন হলে ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, শ্রেণিবিন্যাসিত ঋণ আদায়সহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে রূপালী ব্যাংক লিমিটেডের রপ্তানি ব্যবসা বহুগুণ বৃদ্ধি করা প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন ব্যবস্থাপনা পরিচালক।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম পশ্চিম, পূর্ব এবং কক্সবাজার জোনের জোনাল ম্যানেজার আবুল হাসান, বেগম কামরুন নাহার এবং মাসুক-ই-ইলাহী।

এ ছাড়া ও আর নিজাম রোড এবং আগ্রাবাদ করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক এরশাদ হোসেন চৌধুরী, এস এম বুরহান উদ্দীনসহ বিভিন্ন শাখার নির্বাহী, ব্যবস্থাপক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স
পরবর্তী নিবন্ধপূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত