Friday, July 24, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৩৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৩৯তম সভা

প্রেস বিজ্ঞপ্তি : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে নির্বাহী কমিটির ৮৩৯তম সভা ১২ অক্টোবর ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন খান এমপি; সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ ও ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আব্দুল আজিজ এবং কোম্পানি সচিব আবুল বাশার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ৩ মাসে যাত্রী পরিবহনে রেকর্ড, বিমানের আয় ১৫৬৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত