Thursday, July 23, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা স্বনির্ভর বাংলাদেশ গঠনে বাংলাদেশ ফাইন্যান্সের সিএসআর কার্যক্রম

স্বনির্ভর বাংলাদেশ গঠনে বাংলাদেশ ফাইন্যান্সের সিএসআর কার্যক্রম

নিউজ ডেস্ক : সমৃদ্ধ বাংলাদেশ গঠনে হতদরিদ্রদের মাঝে গবাদিপশু ও অটোভ্যান বিতরণ করেছে বাংলাদেশ ফাইন্যান্স।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে মাগুরার প্রত্যন্ত অঞ্চলে এসব বিতরণ করা হয়।

আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গবাদি পশু ও অটোভ্যান বিতরণ করেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ।

তিনি বলেছেন, ‘স্বনির্ভর এখনই’ স্লোগান নিয়ে বাংলাদেশ ফাইন্যান্স স্বনির্ভরতার যাত্রা শুরু করেছে মাগুরা থেকে, যা বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে যাবে। টেকসই উন্নয়নের অর্থনীতি বিনির্মাণের মাধ্যমে সমৃদ্ধি ও প্রবৃদ্ধির এই যাত্রায় বাংলাদেশ ফাইন্যান্স অবদান রাখতে চায়।

বাংলাদেশ ফাইন্যান্স আত্মকর্মসংস্থান সহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন—মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, কসুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লাহ আবুল কাশেম, পৌরসভার কমিশনার, ইউনিয়ন পরিষদ সদস্য, বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব সাস্টেইনেবল ফাইন্যান্স মো. কোহিনুর হোসেন, প্রতিষ্ঠানটির কর্মকর্তাসহ স্থানীয়রা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় শিক্ষাবিদ আব্দুর রশিদ বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের রাজশাহী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধফাইনালই হবে বিশ্বকাপে আমার শেষ ম্যাচ: লিওনেল মেসি