Sunday, July 26, 2026
প্রচ্ছদ বাংলাদেশ আবারও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম

আবারও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম

নিজস্ব প্রতিবেদক : আবারও দুই বছরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। এর আগে ২০২০ সালের ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এতে বলা হয়, এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সাথে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসায় সবাইকে স্বাস্থ্য কার্ড দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধনতুন পে-স্কেলের পরিকল্পনা নেই, সংসদে অর্থমন্ত্রী