Saturday, August 1, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা রাজশাহীতে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন

রাজশাহীতে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন

নিউজ ডেস্ক : সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজারস অফিস, রাজশাহীর আওতাধীন প্রিন্সিপাল অফিস রাজশাহী, নওগাঁ, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী করপোরেট শাখা প্রধানসহ সব শাখাপ্রধান ও ব্যবস্থাপকদের উপস্থিতিতে ‘বার্ষিক সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) রাজশাহী মহানগরের ‘ভিক্টোরিয়া কনভেনশন হলে’ এ সভা অনুষ্ঠিত হয়। জেনারেল ম্যানেজারস অফিস, রাজশাহীর জেনারেল ম্যানেজার মীর হাসান মোহা. জাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং অতিথি হিসেবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পারসুমা আলম।

সভার শুরুতে জেনারেল ম্যানেজারস অফিস, রাজশাহীর জেনারেল ম্যানেজার মীর হাসান মোহা. জাহিদ ডিসেম্বর/২০২২ পর্যন্ত অর্জিত ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন। এরপর জেনারেল ম্যানেজারস অফিস, রাজশাহীর আওতাধীন অঞ্চল প্রধানরা ও রাজশাহী করপোরেট শাখার প্রধান পর্যায়ক্রমে তাদের ডিসেম্বর/২০২২ পর্যন্ত অর্জিত ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন।

ব্যবসায়িক মতবিনিময় সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী রাজশাহী অঞ্চলের ডিসেম্বর-২০২২ পর্যন্ত অর্জিত ব্যবসায়িক অবস্থা পর্যালোচনাপূর্বক তা আশাব্যঞ্জক হওয়ায় চলতি বছরেও তা অব্যাহত রাখতে সবাইকে আরও সচেষ্ট হওয়ার জন্য পরামর্শ দেন।

সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম রাজশাহী অঞ্চলের ঋণ প্রবাহ ও বিনিয়োগ বৃদ্ধি, গুণগত আমানত সংগ্রহ, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ও ই-ওয়ালেটের সংখ্যা বৃদ্ধি, কিউআর কোড বেজড ট্রানজেকশনের মাধ্যমে চেকবিহীন লেনদেন, ফরেন রেমিট্যান্সসহ অন্যান্য সব ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে দিক নির্দেশনা দেন।

বার্ষিক সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভার আগে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী জেনারেল ম্যানেজারস অফিস, রাজশাহীর অফিস প্রাঙ্গণে ‘মুজিব কর্নার’ এর উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের মধ্যে চুক্তি
পরবর্তী নিবন্ধট্রেন ছাড়া সব যানবাহনে ভাড়া বেড়েছে: রেলমন্ত্রী