Thursday, July 23, 2026
প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে আরও ৪ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে আরও ৪ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বিশ্বইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার (২০ জানুয়ারি) আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

মারা যাওয়া মুসল্লিরা হলেন, ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮), গাইবান্ধার শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪) ।

বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বলেন, শুক্রবার এশার নামাজের সময় জিকির করছিলেন এসময় হঠাৎ অচেতন হয়ে মারা যান ইজতেমায় যোগ দিতে আসা ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫) । একই রাত ১১টার সময় টঙ্গীর ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮)। শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪) ।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৭৫) ।

পূর্ববর্তী নিবন্ধদুপুরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
পরবর্তী নিবন্ধইজতেমার মুসল্লিদের সুবিধার্থে প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থগিত