
প্রেস বিজ্ঞপ্তি : হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সব ধরনের ব্যাংকিং সেবা সহজতর করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড হজ এজেন্সি মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব)- এর সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ও মহাসচিব ফারুক আহমেদ সরদার।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক শরী’আহ সুপারভাইজরী কমিটির সদস্য শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ ও স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। এছাড়া সভায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ এজেন্সির মালিকরা উপস্থিত ছিলেন।


