সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ১৭তম সভা অনুষ্ঠিত । (২৯ জানুয়ারি) রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর উপস্থিতিতে সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম।

সভায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজারসহ সিনিয়র ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের আরডিএস ও ইউপিডিএস কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধএসএসসি-সমমান পরীক্ষা শুরু ৩০ এপ্রিল