Wednesday, June 10, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা গার্ডিয়ান লাইফ ও আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের মধ্যে গ্রুপ বীমা চুক্তি

গার্ডিয়ান লাইফ ও আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের মধ্যে গ্রুপ বীমা চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি : গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের সব কর্মকর্তা এবং তাদের নির্ভরশীলরা গার্ডিয়ান লাইফের গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা ভোগ করবেন।

সম্প্রতি গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের এমডি রজার হুবার্ট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন—মাহমুদ আফসার ইবনে হোসেন, ইভিপি ও হেড অব গ্রুপ বিজনেস; ইফতেখার আহমেদ, এভিপি ও হেড অব গ্রুপ সার্ভিস; ডা. জুবায়ের আহমেদ, ইভিপি ও হেড অব ক্লেইমস; মো. আবু হানিফ, এভিপি ও টিম লিডার গ্রুপ বিজনেস; আহমেদ শফিউল হক, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এবং জিনাত ফেরদৌসি এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পলাশ কুমার পাল, ইলেকট্রিক্যাল সেফটি ইঞ্জিনিয়ার; কানিজ ফাতেমা লাবনি, হেড অব এইচআর এবং কম্পেনসেশন ও বেনিফিটস স্পেশালিস্ট রিপন মিয়াসহ অনেকেই।

পূর্ববর্তী নিবন্ধপূবালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
পরবর্তী নিবন্ধন্যাশনাল ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ক কর্মশালা