Wednesday, June 10, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম এজিএম অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম এজিএম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ জুলাই ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়, এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক। সভায় ব্যাংকের নাম সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিবর্তে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান, পরিচালকবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান, বিভিন্ন বিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও উল্লেখযোগ্য শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন। এছাড়া সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের টাইটেল স্পন্সর হলো এআইবিএল
পরবর্তী নিবন্ধশেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন