Friday, September 18, 2026
প্রচ্ছদ বাংলাদেশ উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বাগেরহাট প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে চার দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র।

বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র (টারবাইন) মেরামত শেষে বৃহস্পতিবার দুপুর থেকে উৎপাদন শুরু হয় কেন্দ্রটিতে।

কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ।

এর আগে গত রবিবার টারবাইন ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় কেন্দ্রটি।

বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ জানান, বন্ধ হওয়ার পর ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডের প্রকৌশলীরা টারবাইন ত্রুটির মেরামতের কাজ শুরু করেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের বয়লার ফায়ার করা হয়। এরপর দুপুর ২টা থেকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঙ্গেই তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার পর সাত মাসে পাঁচবার বন্ধ হয়। উৎপাদন শুরুর পর চলতি বছরে ১৪ জানুয়ারি, ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রটি।

পূর্ববর্তী নিবন্ধকর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধবাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক