হিলিতে কমেছে সবজির দাম

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে সব ধরনের সবজির দাম কমেছে। আবহাওয়া ভালো থাকায় সবজির উৎপাদন বেশি হয়েছে। এর পাশাপাশি আমদানিও বেড়েছে। ফলে, বিভিন্ন ধরনের সবজির দাম দ্রুত কমেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। প্রতি কেজি বেগুন ৩০ টাকা, পটল ২০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, কচু ৫০ টাকা, কাকরোল ৩০ টাকা, লাউ ২০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, কাটিনাল আলু ৩২ টাকা, গুটি আলু ৪২ টাকা এবং শসা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, এক সপ্তাহ আগে সবজির দাম অনেক ছিল। আজ প্রতিটি সবজির কম দেখছি। সবজির দামটা কমায় আমাদের মতো সাধারণ মানুষের অনেক উপকার হবে।

সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমেছে। প্রতিটি সবজির দাম কেজিতে প্রায় ১০ থেকে ২০ টাকা কমে গেছে। তাই, বিক্রিও ভালো হচ্ছে। ক্রেতারা খুশি, আমরাও খুশি।

আরেক সবজি ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, আমরা পার্শ্ববর্তী পাঁচবিবি ও বিরামপুর থেকে এসব সবজি পাইকারি দরে কিনে আনি। কিছুদিন ধরে আবহাওয়া ভালো থাকায় উৎপাদন ভালো হয়েছে। বাজারে বেশি করে সবজি আনছে কৃষক। এতে দাম অনেক কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

পূর্ববর্তী নিবন্ধডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ৫ ব্যাংক
পরবর্তী নিবন্ধশেখ কামালের জন্মবার্ষিকীতে ডাকটিকিট প্রকাশ প্রধানমন্ত্রীর