Friday, October 23, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার লভ্যাংশ দেবে না ফারইস্ট ফাইন্যান্স ও বিআইএফসি

লভ্যাংশ দেবে না ফারইস্ট ফাইন্যান্স ও বিআইএফসি

নিউজ ডেস্ক : পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত দুটি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি দুটি হলো—ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড।

রোববার (২০ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২৫.৫৫) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১.৭৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৪৪ টাকা।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি: লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯.৭৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৮.১০ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬.৮৩ টাকা।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংক স্টাফ কলেজের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
পরবর্তী নিবন্ধশ্রম আইন লঙ্ঘনে ড. ইউনূসের বিচার চলবে : আপিল বিভাগ