Saturday, September 19, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ইসলামী ব্যাংক যশোর জোনে শরিয়া সচেতনতা সভা

ইসলামী ব্যাংক যশোর জোনে শরিয়া সচেতনতা সভা

সংবাদ বিজ্ঞপ্তি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি‘র উদ্যোগে যশোর জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়া পরিপালন’ শীর্ষক আলোচনা সভা গত ১৪ অক্টোবর যশোর জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ জামাল উদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরিয়া সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।

যশোর জোনের প্রধান মো. শফিউল আজমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন যশোর শাখাপ্রধান মো. সরোয়ার হোসাইন। অনুষ্ঠানে জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধআইএফআইসি ব্যাংকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপিত
পরবর্তী নিবন্ধগ্লোবাল ইসলামী ব্যাংক চালু করল ‘গোফাস্ট’ মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং