Thursday, July 23, 2026
প্রচ্ছদ বাংলাদেশ নির্বাচনী অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ ম্যাজিস্ট্রেট

নির্বাচনী অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ ম্যাজিস্ট্রেট

নিউজ ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে নির্বাচনী অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট। তারা আজ থেকে ৫ দিন মাঠে থাকবেন।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল থেকে মাঠে নামেন তারা।

ইসি জানায়, নির্বাচনী এলাকায় ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট (পাঁচ) দিনের জন্য ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ বিচারার্থে আমলে নেওয়া হলে তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) প্রেরণ করবেন।

ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে

পূর্ববর্তী নিবন্ধকমনওয়েলথ পর্যবেক্ষক দলকে সুষ্ঠু ভোটের অঙ্গীকার আ.লীগের
পরবর্তী নিবন্ধভোটের দিন নাশকতাকারীদের পরিকল্পনা জেনে গেছি: আইজিপি