Friday, September 11, 2026
প্রচ্ছদ বাংলাদেশ এগারো ফ্লাইটের শিডিউল বিপর্যয়

এগারো ফ্লাইটের শিডিউল বিপর্যয়

নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়ায় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী কোনো ফ্লাইট ডাইভার্টের ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন কারণে ১১টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালের তথ্য বলছে, বৃহস্পতিবার বিভিন্ন কারণে ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেরিতে অবতরণ করছে।

কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, রিয়াদ, মাসকাট ও ব্যাংকক থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করছে।

পূর্ববর্তী নিবন্ধসূচকের উত্থানে শেয়ারবাজারে লেনদেন চলছে
পরবর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরে ৮ কেজি কোকেনসহ মালাউইয়ের নাগরিক আটক