Friday, September 11, 2026
প্রচ্ছদ বাংলাদেশ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ১ হাজার ৫৩৯ পিস ইয়াবা, ২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেনসিডিল, ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীতে অজানা ভাইরাসে দুই মেয়ের মৃত্যু, বাবা-মা আইসোলেশনে
পরবর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ঢাকায়