Tuesday, June 9, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৭৫ পয়সা থেকে ৪ টাকা পর্যন্ত কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের নতুন দাম বৃহস্পতিবার (৮ মার্চ) দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা থেকে কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ নির্ধারণ করেছে সরকার। এক্ষেত্রে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৭৫ পয়সা, অকটেনে ৪ টাকা ও পেট্রোলে ৩ টাকা কমেছে।

এর আগে ২০২২ সালের ৩০ আগস্ট থেকে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমিয়েছিল সরকার।

পূর্ববর্তী নিবন্ধসশস্ত্র বিপ্লবের মাধ্যমেও দেশ স্বাধীনের চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু: শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের ৯ পদনাম পরিবর্তন