Wednesday, July 29, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য খেজুরের দাম নির্ধারণ করে দিল সরকার

খেজুরের দাম নির্ধারণ করে দিল সরকার

নিউজ ডেস্ক : পবিত্র রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। বাজারে খেজুরের চাহিদা বাড়ায় দামও এবার বেশ চড়া। এ কারণে সরকারের পক্ষ থেকে খেজুরের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দেওয়া এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফুয়ারা খাতুনের সই করা সার্কুলারে বলা হয়েছে, অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের কেজি ১৭০ থেকে ১৮০ টাকা।

আরও বলা হয়েছে, দেশে আমদানিকৃত বিভিন্ন মানের খেজুরের আমদানিমূল্য, আরোপিত শুল্ক ও কর এবং আমদানিকারকের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিকেজি খেজুরের মানভিত্তিক যৌক্তিক মূল্য নিরূপণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধরমজানের প্রথম দিনে শেয়ারবাজারে বড় পতন
পরবর্তী নিবন্ধ১১৭ বিজিপিকে ফেরানো হবে: পররাষ্ট্রমন্ত্রী