Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি : মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ডিপার্টমেন্টের সঙ্গে নারী উদ্যোক্তা এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে মফস্বলভিত্তিক শিল্প উদ্যোক্তাদের মাঝে ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় জামানতবিহীন ঋণ দেওয়ার লক্ষ্যে আলাদা দুটি চুক্তি স্বাক্ষর করেছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি ও এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ ফারুক আহম্মেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসবাই কাজ করলে পুঁজিবাজার অনেক এগিয়ে যাবে: বিএসইসি চেয়ারম্যান