Monday, June 8, 2026
প্রচ্ছদ খেলাধুলা অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলকে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলকে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

স্পোর্টস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল গণভবনে দেখা করবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন।

বাশার বলেন, ‘আগামীকাল বেলা ১টায় দুই দলের ক্রিকেটাররা গণভবনে যাবেন। শুধু ক্রিকেটাররা। প্রথমে অস্ট্রেলিয়া দল দেখা করতে চেয়েছিল এরপর বাংলাদেশ দলকেও আমন্ত্রণ জানানো হয়। সেখানে ক্রিকেটারদের সঙ্গে নাদেল ভাই (নারী উইংয়ের চেয়ারম্যান) থাকবেন।’

বাশার আরও বলেন, ‘সেখানে মূলত সৌজন্য সাক্ষাত হবে। বাংলাদেশ দল থেকে ১৫ জন ক্রিকেটার এবং চেয়ারম্যান থাকবেন।’

পূর্ববর্তী নিবন্ধবিশেষ ছুটিতে ব্যাংক খোলা, চেক নিষ্পত্তির নতুন সময়সূচি
পরবর্তী নিবন্ধদ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া