Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সাধারণ সভা অনুষ্ঠিত

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৭ এপ্রিল ২০২৪ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে হাইব্রিড পদ্ধতিতে (শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল প্লাটফর্মে) অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনিরউদ্দিন আহমদ।

সভায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক আজিজুর রহমান, মোস্তফা আহমদ, আয়শা ফারহা চৌধুরী, রুনা ফৌজিয়া হাফিজ, আহমেদ সালাহ্ সাত্তার, আসিফ এ চৌধুরী, শাহীনুজ্জামান ইয়াকুব, ড. শাহ্দীন মালিক, মোহাম্মদ আলী এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ্ ও মহাব্যবস্থাপক মো. শাহ্ আলম উপস্থিত ছিলেন।

এ সময় পূবালী ব্যাংকের সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এফসিএ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
পরবর্তী নিবন্ধশাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত