Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখা উদ্বোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরা মডেল টাউন-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির স্থানান্তরিত শাখার উদ্বোধন করা হয়েছে।

২৬ জুন, বুধবার ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে স্থানান্তরোত্তর শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। নতুন পরিসরে স্থানান্তরিত শাখাটি গ্রাহকদের সবচেয়ে আধুনিক ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোঃ আবদুল্লাহ্ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসময় বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধায়ন করেন উত্তরা মডেল টাউন শাখার ব্যবস্থাপক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম আবু জাফর।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহী ও কুমিল্লায় রূপালী ব্যাংকের মডেল শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধ১১ মাসে এডিপি বাস্তবায়নের হার ৫৭.৫৪ শতাংশ