Monday, June 8, 2026
প্রচ্ছদ বাংলাদেশ সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

নিউজ ডেস্ক :
ঢাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যায় নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তাকে ২৮ নম্বর আসামি হিসেবে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ডিএমপির আদাবর থানায় মামলাটি করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মামলায় ১৫৬ জন নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন গার্মেন্টসকর্মী রুবেল। এসময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়েন। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত
পরবর্তী নিবন্ধরোববার থেকে চলবে এনআইডি সেবা