Wednesday, November 11, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা বন্যার্তদের ৫ কোটি টাকা অনুদান দিলো পূবালী ব্যাংক

বন্যার্তদের ৫ কোটি টাকা অনুদান দিলো পূবালী ব্যাংক

প্রেস বিজ্ঞপ্তি
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ। শত শত বাড়িঘর ও কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং অসংখ্য পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী।

পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান প্রদান করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের কাছে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া, বন্যার্তদের জন্য ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ এক কোটি টাকার ত্রাণ সামগ্রী ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সরাসরি বিতরণ করবে।

পূর্ববর্তী নিবন্ধলুট হওয়া অস্ত্র জমার শেষদিন আজ, বুধবার থেকে যৌথ অভিযান
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত