Friday, September 18, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা রূপালী ব্যাংকের দিয়াবাড়ী মেট্রোরেল উপশাখা উদ্বোধন

রূপালী ব্যাংকের দিয়াবাড়ী মেট্রোরেল উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
রূপালী ব্যাংক পিএলসি’র ৩৫তম উপশাখা হিসেবে দিয়াবাড়ী মেট্রোরেল উপশাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার এই উপশাখার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখার নিয়ন্ত্রণাধীন উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জিএম মো. কামাল আনোয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআলিফ ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা ২৮ এপ্রিল
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে সাড়ে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক