Saturday, September 19, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের আয় বেড়েছে ৩১ শতাংশ

মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের আয় বেড়েছে ৩১ শতাংশ

নিউজ ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৩১ দশমিক ৮১ শতাংশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২২ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। গতবছর একই সময়ে ৬৯ পয়সা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৭১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ৪১ পয়সা।

গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩৯ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধডাচ-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
পরবর্তী নিবন্ধএস আলমের স্টিল ও ব্যাগ কারখানা নিলামে তুলেছে ইসলামী ব্যাংক