Saturday, September 19, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই বিমা কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই বিমা কোম্পানি

নিউজ ডেস্ক;

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।

কোম্পানি দুটি হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সিটি ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

আলোচ্য অর্থবছরে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১২ শতাংশ এবং সিটি ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

পূর্ববর্তী নিবন্ধ২০ ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে ১ লাখ ৭১ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধদেড় ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৩২৮ কোটি টাকা