সেনা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৬ জুলাই বিকাল ২টা ৪৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

পূর্ববর্তী নিবন্ধঅস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না রহিমা ফুড
পরবর্তী নিবন্ধবেশিরভাগ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন