জুলাই পূনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে জনতা ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

August 6, 2025

নিজস্ব প্রতিবেদক

জুলাই পূনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে জনতা ব্যাংক পিএলসি।

৬ আগস্ট বুধবার জনতা ব্যাংক পিএলসির এরিয়া অফিস ঢাকা উত্তর-এর নিজস্ব অফিস চত্ত্বরে ব্যাংকের পরিচালক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আহসান কবীর এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান যৌথভাবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা-উত্তর এর মহাব্যবস্থাপক মো: আনিছুর রহমান আকন্দসহ সংশ্লিষ্ট এরিয়ার নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে রূপালী ব্যাংকে বৃক্ষ রোপণ
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৩৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত