
নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি খাতের অন্যতম সফল চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আজ পা রাখল সফলতার ১৩তম বছরে। ২০১৩ সালের ১১ আগস্ট বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র অনুমোদন নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এ দীর্ঘ যাত্রায় কোম্পানিটি অর্জন করেছে গ্রাহকের আস্থা ও বীমা খাতে এক সুদৃঢ় অবস্থান।

শুরুর পর থেকে ধারাবাহিকভাবে সেবা দিয়ে আসা জেনিথ ইসলামী লাইফ বর্তমানে ৭টি (৫টি সরকারি ও ২টি বেসরকারি) বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ব্যাংক, লিজিং কোম্পানি ও প্রখ্যাত ব্যবসায়িক গ্রুপকে বীমা সেবা প্রদান করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকসেবা উন্নয়নে প্রতিষ্ঠানটি এগিয়ে এসেছে, যেখানে ইআরপি সিস্টেম ব্যবহার করে দ্রুত ও নির্ভুল সেবা নিশ্চিত করা হচ্ছে।
গত ১২ বছরে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য প্রায় ৩৪ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। এর মধ্যে রয়েছে ৩০৩টি মৃত্যুদাবি, ৩১৪০ টি গ্রুপ ও হাসপাতাল বীমা দাবি, ৬১০টি মেয়াদোত্তীর্ণ বীমা দাবি, ৫,৭৪৬টি সার্ভাইভেল বেনিফিট (এসবি) এবং ৩১৯টি সমর্পণমূল্য প্রদান। মৃত্যুদাবি ছাড়া অন্যান্য সব পেমেন্ট বিইএফটিএন চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা হয়, যা স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে।
জেনিথ ইসলামী লাইফের পরিচালকরা সবাই দেশের সফল শিল্পউদ্যোক্তা—গার্মেন্টস, ব্যাংক, লিজিং, শিপিং, মিডিয়া এবং বিশ্ববিদ্যালয় খাতের শীর্ষ উদ্যোক্তারা এর সঙ্গে যুক্ত। শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে একটি লাইফ ও একটি নন-লাইফ বীমা কোম্পানি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন,”গ্রাহক, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী এবং আমাদের কর্মীদের আন্তরিক সহযোগিতায় আমরা এই সাফল্য অর্জন করেছি। সামনের দিনে আরও মানসম্মত সেবা ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।


