আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু


নিজস্ব প্রতিবেদক:
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ৯ সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার তিন দিনব্যাপী ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পেশাগত দক্ষতা, সততা ও শরীয়াহ‌সম্মত কার্যক্রমে মনোযোগী হতে হবে। ক্যাশ কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। মানসম্মত সার্ভিস দিয়ে গ্রাহক সন্তুষ্টি জোরদার করতে হবে। ব্যাংকের সকল সেবা সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং গ্রাহকদের জানাতে হবে। নিয়ন্ত্রক সংস্থার সকল নির্দেশনা মেনে চলার পাশাপাশি ক্যাশ লেনদেনে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের গ্রাহক সমাবেশ ও গণশুনানী অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংকের ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন