
নিজস্ব প্রতিবেদক
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২৮৫ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৮২ সালে ০৪ জুলাই চট্টগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
তিনি অস্ট্রেলিয়ার টহরাবৎংরঃু ড়ভ ঈধহনবৎৎধ থেকে ইধপযবষড়ৎ ড়ভ ওহভড়ৎসধঃরড়হ ঞবপযহড়ষড়মু অর্জন করেন। ইতোপূর্বে তিনি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর পরিচালক, দাবী কমিটি, রিয়েল এষ্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য ছিলেন। পিএইচপি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিঃ, পিএইচপি স্পিনিং মিলস লিঃ, পিএইচপি ইস্পাত লিঃ ও পিএইচপি কটন মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়াও তিনি পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস্ লিঃ, পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস্ লিঃ, পিএইচপি স্টিল ওয়ার্কস লিঃ, পিএইচপি ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিঃ, পিএইচপি পেট্রো রিফাইনারি লিঃ, পিএইচপি এগ্রো প্রোডাক্টস্ লিঃ, দিনা কোল্ড স্টোরেজ লিঃ, পিএইচপি স্টকস এন্ড সিকিউরিটিজ লিঃ, বে টারমিনাল এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ, পিএইচপি ফিশারিস লিঃ, পিএইচপি লেটেক্স এন্ড রাবার প্রোডাক্টস লিঃ, পিএইচপি অটোমোইলস্ লিঃ ও পিএইচপি মটরস্ লিঃ এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।


