আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে সমাধান সার্ভিসেস এর কৌশলগত চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী
ব্যাংক পিএলসি এবং গ্রামীণ টেলিকম-এর সহযোগী প্রতিষ্ঠান সমাধান
সার্ভিসেস লিমিটেড এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই
চুক্তির মাধ্যমে উভয় পক্ষের ডিজিটাল আর্থিক সেবার পরিসর আরও বিস্তৃত হবে
এবং গ্রাহকেরা আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে আর্থিক সেবা গ্রহণ করতে
পারবেন।

২২ অক্টোবর, বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর এবং সমাধান
সার্ভিসেস -এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী নিজ
নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের হেড অব এমএফএস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মোহাম্মদ
শাহাদাত হোসেন এবং সমাধান-এর চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ
আনোয়ার হোসেন, হেড অব প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং মোঃ সালাহ উদ্দিন
তানভীর ও হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি এ. বি. এম. সাইফুল বারী সহ উভয়

প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই কৌশলগত অংশীদারিত্ব আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এর শরিয়াভিত্তিক
উদ্ভাবনী ডিজিটাল সেবা উন্নয়ন এবং দেশের সর্বস্তরে আর্থিক অন্তর্ভুক্তি
সম্প্রসারণে ব্যাংকের নিরবচ্ছিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকে সুইফট এমএক্স মাইগ্রেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক