
সিটিজেনস ব্যাংক পিএলসি এর “ত্রৈমাসিক বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬” শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমগীর হোসেন সভার সভাপতিত্ব করেন। সম্মেলনে গত ত্রৈমাসিক ব্যবসায়িক কার্যক্রমের সমন্বিত পর্যালোচনা করা হয় এবং উল্লেখযোগ্য সাফল্য সমূহের পাশাপাশি উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়। বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতে সম্ভাব্য প্রভাব এবং তা মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উপর বিশেষ গুরোত্বারোপ করা হয়।
এছাড়াও অবশিষ্ট ৯ মাসের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বাস্তব ভিত্তিক কৌশলগত পরিকল্পনা, ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের গতি ত্বরান্বিতকরণ, ব্যবসায়িক নেটওর্য়াক সম্প্রসারণ, উদ্ভাবনী ও গ্রাহক বান্ধব সেবা প্রদান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এসএমই ও কৃষিবান্ধব খাতে অগ্রাধিকারের উপর বিশেষ গুরুত্বপ্রদান করা হয়।
সম্মেলনে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ও জনাব মোঃ আবদুল লতিফসহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপক গণ অংশ গ্রহণ করেন এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন।


