Wednesday, June 24, 2026
প্রচ্ছদ খেলাধুলা একদিন এগিয়ে এলো ফুটবল লিগ

একদিন এগিয়ে এলো ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক

সারা দেশের যুব সমাজকে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ও মেধাবী ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার নতুন কুড়ি স্পোর্টস চালু করছে। আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটের পাশাপাশি ওই দিন সকল জেলা স্টেডিয়ামেই শিশু-কিশোররা মাঠে উপস্থিত থাকবে। নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ফুটবল লিগের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাংলাদেশ ফুটবল লিগের নির্ধারিত সূচি ছিল ১ ও ২ মে (শুক্র ও শনিবার)। নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কুমিল্লা, গাজীপুর, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক বাফুফেকে লিগের সূচি সমন্বয়ের অনুরোধ জানায়। বাফুফের পেশাদার লিগ কমিটি এজন্য খেলা একদিন এগিয়ে এনেছে। ১ মে’র খেলা ৩০ এপ্রিল আর ২ মে’র খেলা হবে ১ মে।

কুমিল্লায় বসুন্ধরা কিংসের বিপক্ষে ঢাকা মোহামেডানের খেলা ছিল ১ মে। গতকাল সূচি পরিবর্তনের বিষয়টি মৌখিকভাবে জানতে পারায় তারা আজ সকালেই কুমিল্লায় রওনা হচ্ছে। অন্য ক্লাবগুলোও নতুন সূচি অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করছে। লিগের খেলা একদিন এগিয়ে আসলেও অপরিবর্তিত থাকবে মঙ্গলবার ফেডারেশন কাপের সূচি।

পূর্ববর্তী নিবন্ধফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী
পরবর্তী নিবন্ধশহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে মন্ত্রী