যমুনা ব্যাংক, বিআরএইচসি এবং শীর্ষস্থানীয় চীনা হাসপাতালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংক পিএলসি, বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার (বিআরএইচসি) এবং শেনজেন হেংশেং হাসপাতাল ও গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতালসহ চীনের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তি বাংলাদেশি রোগীদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে রাজধানীর গুলশান-১-এ যমুনা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআরও এক লাখ টন ডিজেল কিনছে সরকার
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৬তম বোর্ড সভা অনুষ্ঠিত