
সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. সদ্য নিয়োগপ্রাপ্ত প্রবেশনারী অফিসারদের এর জন্য সফলভাবে একটি বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে যেখানে ব্যাংকের নিজস্ব রিসোর্স পারসনগণ প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান সমাপনী অনুষ্ঠানে ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, মূল্যবান বক্তব্য প্রদান এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘোষণা করেন।


