Thursday, May 14, 2026
প্রচ্ছদ বাংলাদেশ ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকা-কুমিল্লাসহ ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, কুমিল্লা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আসছে ‘শিশু স্বর্গ’ প্রকল্প
পরবর্তী নিবন্ধঈদযাত্রা: ট্রেনের ২৪ মের অগ্রিম টিকিট মিলছে আজ