Saturday, May 16, 2026
প্রচ্ছদ বাংলাদেশ বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকার বেশ উন্নতি

বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকার বেশ উন্নতি

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, শুক্রবারের মতো শনিবারও ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ৮টা ৩৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা লাহোরের দূষণ ২৯০ স্কোর অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় ৩০ নম্বরে রয়েছে ঢাকা। এই শহরের দূষণ স্কোর ৬৬ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা ভালো মানের। শুক্রবারও (১৫ মে) ছুটির দিনে ঢাকার বাতাসের মান অনেকটাই ভালো ছিল।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের দূষণ স্কোর ২১১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

পূর্ববর্তী নিবন্ধ২২ বছর পর চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উচ্ছ্বাস
পরবর্তী নিবন্ধট্রেনে ঈদযাত্রা: ২৬ মে’র টিকিট মিলছে আজ