Tuesday, June 16, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা অনলাইনে অভিযোগ দায়ের ফি আদায়ে প্রতিযোগিতা কমিশনের সাথে সোনালী ব্যাংকের চুক্তি

অনলাইনে অভিযোগ দায়ের ফি আদায়ে প্রতিযোগিতা কমিশনের সাথে সোনালী ব্যাংকের চুক্তি

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনলাইন অভিযোগ দায়ের সংক্রান্ত বিভিন্ন ফি-চার্জ আদায়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম ও প্রতিযোগিতা কমিশনের সচিব মাহবুবুর রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন। পরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান ও সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

অনুষ্ঠানে প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার, মো. আবু ইউসুফ মিয়া ও ড. আফরোজা বিলকিস এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবুধবার থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ছে ৫ মিনিট
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা