Monday, June 22, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা জনতা ব্যাংকের ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংকের ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় শাখাব্যবস্থাপক সম্মেলন বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে ফরিদপুর বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহী-কর্মকর্তাসহ আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান সম্মেলনে উপস্থিত শাখা ব্যবস্থাপকগণকে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের গ্রাহক সেবা বৃদ্ধিসহ আমানত প্রবাহ বৃদ্ধি ও শ্রেণীকৃত ঋণ আদায়ে নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক
পরবর্তী নিবন্ধবাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর