Tuesday, June 23, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা জনতা ব্যাংক জিয়া পরিষদ ইউনিটির ১২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

জনতা ব্যাংক জিয়া পরিষদ ইউনিটির ১২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্তৃক মঙ্গলবার (২৩ জুন) তারিখে সংগঠনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: আব্দুল লতিফ এবং মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেনের পক্ষে সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক পত্রে এই অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সাইফুল আবেদীন সেলিম- এসপিও-কে সভাপতি ও জনাব মো: হাফিজুর রহমান- পিও-কে সাধারণ সম্পাদক করা হয়েছে; এছাড়া সহ-সভাপতি পদে মনির আহমেদ, এজিএম ও মোঃ মনছুর রহমান, এসপিও, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বদরুল ইসলাম শিপার, এসপিও ও জাহাঙ্গীর আলম সুজন, এসও এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাসেল তালুকদার, এসও দায়িত্ব লাভ করেছেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটির হাত ধরে জনতা ব্যাংক পিএলসি.-তে জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববাজারে কমল তেলের দাম
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত