Saturday, July 11, 2026
প্রচ্ছদ বাংলাদেশ স্বপ্নের মুকসুদপুর গড়তে চাই: সংবধনা অনুষ্ঠানে এমপি সেলিম

স্বপ্নের মুকসুদপুর গড়তে চাই: সংবধনা অনুষ্ঠানে এমপি সেলিম

আরেফিন মুক্তা, মুকসুদপুর (গোপালগঞ্জ)

স্বপ্নের মুকসুদপুর গড়তে চাই। আগামী ৫ বছরের মধ্যে স্বপ্নের মুকসুদপুর গড়তে পারবো। সবাই একসাথে কাজ করলে মানুষ যাতে শিক্ষিত হতে পারে সে চেষ্টা ই করবো। আজ আমি আপনাদের কথা শুনবো। সবাই আমাকে আপনাদের সমস্যার কথা বলবেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ এর মুকসুদপুর উপজেলা অডিটরিয়ামে শিক্ষকদের সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বিএনপির নিবাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন। এর আগে সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এস জে) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ব্যারিষ্টার কুশল উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আঃ কাইয়ুম শরীফ পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মতিয়ার মোল্লা।

আরো বক্তব্যে রাখেন মুকসুদপুর ফাজিল মাদ্রাসার সুপার মুফতি মাওলানা মোঃ রুহুল আমিন বোয়ালিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসান সহ অন্যান্য স্কুলের প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নওহাটা স্কুলের শিক্ষক মোঃ শওকত আলী মিয়া। অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত