Wednesday, September 2, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত নিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। কার্যক্রম শুরুর প্রথম দিনেই প্রায় ১৮ হাজার ব্যক্তি আমানতকারী টাকা ফেরতের জন্য আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকরা মোট এক হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় টাকা উত্তোলনের আবেদন নেওয়া হয়। আবেদন করতে ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে গ্রাহকদের ভিড় দেখা যায়। ব্যাংক কর্মকর্তারাও গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন।ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়ম মেনেই আমানত ফেরতের আবেদন নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে গ্রাহকদের আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে যোগ্য গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। একীভূত ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
পরবর্তী নিবন্ধবোতলজাত ভোজ্যতেলের দাম বাড়ল