Thursday, July 23, 2026
প্রচ্ছদ বাংলাদেশ সারাদেশে সব ধরনের নৌযান চলাচল শুরু

সারাদেশে সব ধরনের নৌযান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারাদেশে বন্ধ থাকা সব ধরনের নৌযান চলাচল শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের নদীবন্দরগুলোতে ১ নং সতর্ক সংকেত দেওয়ায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সারাদেশে নৌযান চলাচল শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এক নোটিশে সোমবার (২৪ অক্টোবর) বিআইডব্লিউটিএ জানিয়েছিল, ‘ঘূর্ণিঝড়ের কারণে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া সমুদ্রে যেসব জাহাজ যেখানে অবস্থান করছে, সেখান থেকে না সরতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার অচল
পরবর্তী নিবন্ধদেশের বাজারে সোনার দাম কমলো