Wednesday, October 28, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তথ্য চাইলো বিএফআইইউ

মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তথ্য চাইলো বিএফআইইউ

বাংলাদেশ ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ বিভাগের (এএমএলডি) যুগ্ম-পরিচালক মোশাররফ হোসেন ও তার স্ত্রী উম্মে হাসান ডলির ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একই সঙ্গে তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য আর্থিক হিসাবের লেনদেনের তথ্যও তলব করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়ে এসব তথ্য চেয়েছে বিএফআইইউ।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে মোশাররফ হোসেন ও তার স্ত্রী উম্মে হাসান ডলির হিসাব খোলার ফরম, লেনদেনের বিস্তারিত বিবরণীসহ সংশ্লিষ্ট সব নথি ও তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। চিঠি পাওয়ার পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এসব তথ্য চাওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকানাডা ও রাশিয়া থেকে এক লাখ ৫০ হাজার টনসার কিনবে সরকার