Thursday, July 23, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার শেয়ারবাজার নিয়ে অপপ্রচার করায় একজনের বিরুদ্ধে এজাহার

শেয়ারবাজার নিয়ে অপপ্রচার করায় একজনের বিরুদ্ধে এজাহার

নিজস্ব প্রতিবেদক : বিডি স্টক ডিসকাশনের মডারেটর মো. আবু রমিমের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় এজাহার দায়ের করেছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারের স্থিতিশীলতা নষ্ট ও বিনিয়োগকারীদের প্রতারিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর দায়ে এ পদক্ষেপ নিয়েছে বিএসইসি। মঙ্গলবার (২২ নভেম্বর) বিএসইসির সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহ এই লিখিত এজাহার দায়ের করেছেন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, অনেক দিন ধরেই একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। এদেরকে আইনের আওতায় আনতে কমিশনও বেশ কিছুদিন ধরে তৎপর। তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিডি স্টক ডিসকাশনের মাধ্যমে অপপ্রচার ছড়ানো মো. আবু রমিমের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, বিডি স্টক ডিসকাশনের মডারেটর মো. আবু রমিম শেয়ারবাজারের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে/বিনিয়োগকারীদের প্রতারিত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য পরিবেশন করেন। তার বাবা আবু তাহের মিয়া। তিনি ফেনীর দাগনভূঞার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশের চকবাজারে বসবাস করেন।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারে সূচকের উত্থান, ডিএসইতে বেড়েছে লেনদেন
পরবর্তী নিবন্ধযারা খেলা বোঝেন তারা অবশ্যই আর্জেন্টিনা সমর্থন করবেন: ইমন