
নিউজ ডেস্ক : পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (২১ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (০.০৩) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.০২) টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (০.০১) বেড়েছে।
এ সময় কোম্পানির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (০.০৫) টাকা।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪.২৮ টাকা।


